শাহরুখ-দীপিকার বিরুদ্ধে বিহারে মামলা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
পাঠান সিনেমার একটি গানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে এমন অভিযোগ এনে বিহারের মুজাফফরপুরে সিনেমার অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বলিউড বাদশাহ শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’র মুক্তি সময় যত নিকটে আসছে ততই সিনেমাটি নিয়ে সমালোচনা বাড়ছে।
সম্প্রতি সিনেমাটির প্রথম গান ‘বেশরম রঙ’ প্রকাশ হয়। এই গানে অভিনেতা ও অভিনেত্রীকে বেশ খোলামেলা দৃশ্যে দেখা যায়। যেটাকে সহজভাবে নিতে পারেনি ভারতের হিন্দু সমাজ। তাদের অভিযোগ, গানের দৃশ্যে তাদের পবিত্র ‘গেরুয়া’ রঙের পোশাক পরে অশ্লীলতা করেছেন দীপিকা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় আইনজীবী সুধীর ওঝা আদালতে মামলার আবেদন করেন। ৩ জানুয়ারি এই আবেদনের শুনানি শুরু হবে।
আইনজীবী বলেন, এই গান অশ্লীল এবং আপত্তিকর। এটি হিন্দু ভাবাবেগের বিরুদ্ধে, কারণ দীপিকা একটি গেরুয়া রঙের বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে ‘বেশরম রঙ’ (নির্লজ্জ রঙ) গানে পারফর্ম করেছেন। পাঠানের গান বেশরম রঙ আপত্তিকর এবং এটা হিন্দু অনুভূতিতে আঘাত হেনেছে।
তিনি বলেন, ভারতীয় আইনের ২৯৫এ, ২৯৮, ৫০৫, ৬৭ আইটি এবং ৩৪ আইপিসি ধারায় শাহরুখ-দীপিকা শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তাদের শাস্তি হওয়া উচিৎ।
প্রসঙ্গত, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় শাহরুখ-দীপিকার সঙ্গে আছেন জন আব্রাহাম। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









