শাহরুখ পুত্রের প্রেমে পাকিস্তানি অভিনেত্রী!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
স্টারকিড হওয়ায় অনেক আগে থেকেই খবরে সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। যদিও অন্যদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নন। তবে শাহরুখ পুত্রের ভক্তের সংখ্যা কিন্তু কম নয়। এবার তার প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলী।
মাঝে মাদক মামলায় জড়িয়ে মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আরিয়ান। এরপর বিভিন্ন সময় তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি শাহরুখ-গৌরী পুত্রের একটি ছবি নিজের ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন সজল। সাদা টি-শার্ট পরা আরিয়ানের একটি ক্যানডিড ছবি পোস্ট করেন তিনি। পাশাপাশি ছবির সঙ্গে দেন শাহরুখ ও অনুশকা শর্মার সুপারহিট গান ‘হাওয়ায়ে’। আর একটি লাল হার্ট ইমোজি! তারপর থেকেই নেটিজেনদের মাঝে হইচই শুরু হয়েছে! অনেকেই প্রশ্ন তুলেছেন— তবে কি আরিয়ান খানের প্রেমে পড়লেন এই নায়িকা?
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী অভিনীত ‘মম’ সিনেমায় অভিনয় করেছেন সজল আলী। এতে শ্রীদেবীর মেয়ের ভূমিকায় তাকে দেখা গেছে। শেখর কাপুর পরিচালিত বলিউডের ‘হোয়াট লাভ গট টু ডু উইথ ইউ’ সিনেমাতে দেখা যাবে তাকে। এতে আরো অভিনয় করছেন শাবানা আজমি, লিলি জেমস, শাজাদ লতিফ প্রমুখ। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমা আগামী বছর মুক্তির কথা রয়েছে।
ব্যক্তিগত জীবনে ২০২০ সালে পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীরকে বিয়ে করেন সজল আলী। কিন্তু দুই বছর পরেই তাদের ডিভোর্স হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




