শাহরুখে স্ত্রী গৌরীকে ইডির নোটিশ!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
বলিউড কিং শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৩০ কোটি টাকার আর্থিক প্রতারণায় নাম জড়িয়েছে শাহরুখ-পত্নীর। শিগগিরই ইডি তলব করতে পারে গৌরীকে। তবে এখনও পর্যন্ত গৌরী ওই নোটিশের কোনো জবাব দেননি।
লখনৌর সংস্থা তুলসিয়ানি গ্রুপের প্রচারের মুখ ছিলেন গৌরী। ২০১৫ সালে ওই সংস্থার সঙ্গে যুক্ত হন শাহরুখ-পত্নী। গত কয়েক মাস আগেই লখনৌর সুশান্ত গলফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বাইবাসী যশবন্ত। তার অভিযোগ, ৮৬ লাখ টাকা দাম দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি। তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ-পত্নী গৌরী খান। তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত।
যশবন্তের দাবি, যেহেতু অন্দরসজ্জা শিল্পী গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তার ওপরও। তাই শাহরুখ-পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। তার পরও এই সংস্থার নামে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয়। গৌরী খান ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় এবার ইডির নজরে পড়লেন গৌরী। শোনা যাচ্ছে খুব শিগগিরই তাকে তলব করা হবে। তার নামে সমন বেরোলে গৌরীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির কর্মকর্তারা।
শোনা যাচ্ছে, প্রায় ৩০ কোটি টাকার গরমিল পাওয়া গেছে ওই ফ্ল্যাটের হিসেবে। গৌরী খানের ওই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। গত কয়েক মাসে তুলিসিয়ানি গ্রুপের নামে একাধিক অভিযোগ জমা পড়ায় নাম জুড়েছে গৌরীরও। ওই সংস্থা থেকে ঠিক কত টাকা পেয়েছেন তিনি, সেই হিসেব জানতে চাইতে পারে ইডি। গৌরী কোন শর্তে জড়িয়েছিলেন ওই সংস্থার সঙ্গে সব দিকই নাকি খতিয়ে দেখবে ইডি। সূত্র : আনন্দবাজার
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










