শাহরুখের বিরুদ্ধে জেনিফার লোপেজের অভিযোগ!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার
শাহরুখ খান ও জেনিফার লোপেজ।
কয়েক দশক ধরে খ্যাতির শীর্ষে থাকা কোটি ভক্ত হৃদয়ে ঝড় তোলা বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান বিতর্কিতও কম হননি ব্যক্তিজীবনে। হঠাৎ উত্তেজিত হয়ে মাথাগরম করে বিভিন্ন সময় অকারণেই সমালোচিত হয়েছেন অভিনেতা। ১৯৯২ সালে সাংবাদিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটের কর্তাব্যক্তিদের সঙ্গে কথাকাটাকাটির মতো উটকো ঝামেলায় জড়ানোর ইতিহাস আছে তার।
সম্প্রতি তেমনই একটি বিতর্কিত ঘটনা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। শাহরুখের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আমেরিকার অভিনেত্রী ও জনপ্রিয় পপতারকা জেনিফার লোপেজ। তার অভিযোগ, ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ শাহরুখের দলের সদস্যরা তার ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করেছেন।
২০১৩ সালে আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জেনিফারের। তবে তার ‘অতিরিক্ত’ চাহিদা পূরণ করা সম্ভব হয়নি আয়োাজকদের পক্ষে। শেষমেশ জেনিফার বাদ পড়েন অনুষ্ঠান থেকে। তার বদলে উদ্বোধনী অনুষ্ঠানে শেষ মুহূর্তে পারফর্ম করেন র্যাপার পিটবুল।
তবে জানা গেছে, গাইতে আসার জেনিফারের শর্তগুলো শুনলে আঁতকে উঠবেন সাধারণ মানুষ। চাহিদার তালিকায় ছিল ব্যক্তিগত বিমান, গায়িকার বিশাল দলের জন্য হোটেলের ঘর, তার নিজস্ব সজ্জাশিল্পী, সহকারীবৃন্দ এবং ব্যক্তিগত রাঁধুনি। জেনিফারের ম্যানেজারের তরফে সেই সব আকাশছোঁয়া দাবি এসেছিল, যা আয়োজকদের পক্ষে মেটানো সম্ভব হয়নি।
যদিও গায়িকার মুখপাত্র জানান, তার কাজকর্মের প্রবল ব্যস্ততা এবং অন্যান্য দায়বদ্ধতার জন্যই তিনি ওই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি! এ দিকে জেনিফারের ম্যানেজার শাহরুখের টিমকেই অভিযুক্ত করেছিলেন গায়িকার বিরুদ্ধে অসত্য দাবি করে তার সম্মান নষ্ট করায়।
সম্প্রতি আমেরিকার সংবাদমাধ্যমে সমস্ত খবর হঠাৎ ফাঁস হয়ে যেতেই বিপত্তি। তবে সংস্থার পক্ষ থেকে এক আধিকারিক বলেন, 'নিশ্চিত করে বলতে পারি, আমাদের দিক থেকে কোনও খবর ফাঁস করা হয়নি। আইপিএল খেলোয়াড়রাও এই চুক্তির বিষয়ে জানতেন। তাদের কাছে জানতে চাওয়া উচিত।'
কেন বিশেষ বিশেষ তথ্য আমেরিকান সংবাদমাধ্যমে ফাঁস করা হয়েছে, তা জানতে চেয়ে জেনিফারের ম্যানেজার একটি কড়া মেল পাঠিয়েছেন সেই সংস্থাকে। তবে লাভের লাভ কিছু হয়নি।
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়








