ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২২:১৩:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

শাহরুখের মায়ের ভূমিকায় আমির খানের বোন

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত মজেছে ‘পাঠান’-এ। চর্চার কেন্দ্রে রয়েছেন শাহরুখ, দীপিকারা। ৪ বছর পর বড় পর্দায় ফিরেই নিজের জাদু দেখালেন বলিউড বাদশা। একের পর এক সব রেকর্ড নিজের করে নিচ্ছেন। চারদিকে ‘পাঠান’ ঘিরেই যত আলোচনা। তবে সম্প্রতি আলোচনায় এসেছেন আরও একজন। যার স্বল্প উপস্থিতি এই ছবির আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল।

তিনি বলিউড অভিনেতা আমির খানের বড় বোন নিখাত খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। শাহরুখ এবং আমির দুজনকে একসঙ্গে কখনও সিনেপর্দায় দেখা যায়নি। যদিও এ নিয়ে ভক্তদের আক্ষেপের শেষ নেই তবুও কিছুটা হলেও ঘুচল তার বোনের হাত ধরে। ‘পাঠান’-এ ক্যামিও করতে দেখা গেছে বলিউডের আরেক খান সালমানকে। বলাই যায়, অবশেষে একই ছবিতে তিন খানের মিলন ঘটল!


‘পাঠান’ ছবিতে অনাথ শাহরুখকে নতুন জীবন দিয়েছেন তিনি। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিখাতের। ৬০ বছর বয়সী বলিউডের এ প্রযোজক ও অভিনেতা এর আগে ‘মিশন মঙ্গল’, ‘সান্ড কী আঁখ’ এবং ‘তানহাজি’ ছবিতে অভিনয় করেছেন। প্রযোজনা করেছেন ‘লাগান’, ‘তুম মেরে হো, ‘দুলহা বিকতা হ্যায়’-এর মতো ছবিগুলো।

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। প্রথম দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয় করেছে ছবিটি। সপ্তাহ শেষে শুধু ভারতেই ২০০ কোটি ছুঁয়ে যেতে পারে বক্স অফিসের অঙ্ক। যা নিয়ে আশা দেখছেন বলিউডের চলচ্চিত্র বিশ্লেষকেরা। এই ছবিতে শাহরুখ, দীপিকা ছাড়াও আরও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া প্রমুখ।