শাড়িতে মেয়েকে দেখে আবেগপ্রবণ শাহরুখ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ২৩ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
বলিউডের তারকা সন্তানেরা বছর জুড়েই থাকেন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় তারা দারুণ সরব। এই মাধ্যমে নিত্যদিনের কর্মকাণ্ড ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। অন্য তারকা সন্তানদের মতো শাহরুখ কন্যা সুহানা খানও নিজের আপডেট শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা শেষ করে চলতি বছরের শুরুতে ভারতে ফিরেন সুহানা। এরপর মায়ানগরী মুম্বাইয়ে একাধিকবার পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন। মুম্বাই ফিরেই ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ ধাঁধানো ছবি শেয়ার করেন সুহানা। কখনো সেজেগুজে, আবার কখনো পার্টি মুডে দেখা যাচ্ছে তাকে। গতকাল সুহানা তার কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন।
এসব ছবিতে দেখা যায়— সোনালি রঙের সিমারি শাড়িতে মোহময়ী অবতারে ধরা দিয়েছেন সুহানা। বিকিনি ব্লাউজ তাতে অন্য মাত্রা দিয়েছে। শাহরুখ কন্যার এই লুক দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। ২২ বছর বয়সী সুহানাকে এই লুকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তার বাবা শাহরুখ খান।
কমেন্ট বক্সে আবেগপ্রবণ শাহরুখ খান লিখেছেন, ‘ওরা যে গতিতে বেড়ে ওঠছে, তা সময়ের নিয়মকেও অস্বীকার করে…একইসঙ্গে সুরুচিপূর্ণ।’ পাশাপাশি মেয়ের উদ্দেশে শাহরুখের প্রশ্ন—‘তুমি কি নিজে এই শাড়িটা পরেছো?’ উত্তর দিতে সময় নেননি সুহানা। বাবাকে তিনি বলেন, ‘অনেক ভালোবাসা বাবা, একদম নয়। মা (গৌরি খান) আমাকে পরিয়ে দিয়েছে।’
শুধু শাহরুখ নয়, তার স্ত্রী গৌরি খানও মন্তব্য করেছেন। সুহানার মা লিখেন, ‘শাড়ি নিঃসন্দেহে টাইমলেস।’ সুহানার বন্ধু অনন্যা পাণ্ডে থেকে বচ্চন কন্যা শ্বেতা নন্দা, সকলেই সুহানার প্রশংসায় পঞ্চমুখ। শানায়া কাপুর লিখেছেন, ‘তোর উপর থেকে তো চোখই সরছে না।’
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান।
বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে। খুব শিগগির জোয়া আখতারের হাত ধরে বলিউডে পা রাখছেন সুহানা। সিনেমার নাম ‘দ্য আর্চিস’। সিনেমাটিতে সুহানার পাশাপাশি দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকেও।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি