শাড়ির দোকানে উপচেপড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:০৩ এএম, ৯ জুন ২০১৮ শনিবার
বাঙালি নারীর প্রিয় পোশাক, শাড়ি। শাড়িতে নারীর সৌন্দর্য বিকশিত হয়। হালের বিভিন্ন ফ্যাশনেবল সালোয়ার কামিজ, শার্ট, টপস, ফতুয়া, লেহেঙ্গা, জিনস ইত্যাদি যত ট্রে-ই আসুকনা কেন বাঙালি ললনার আবহমান সৌন্দর্যের চাবিকাঠিই হল শাড়ি। তাই তরুণীরা সব কেনার পর এখন ভিড় করছেন শাড়ির দোকানে।
সরেজমিনে রাজধানীর মিরপুর বেনারসি পল্লী, বেইলি রোড, আড়ংয়ের শোরুম, নিউ মার্কেট, হকার্স মার্কেট, বসুন্ধরা সিটি শপিং মল,যমনা ফিউচার পার্ক ,রাপা প্লাজা ঘুরে দেখা যায় এই গরমের মধ্যেও সেখানে তরুণীদের পদচারনায় সরগরম। এ ছাড়া রাজধানীতে ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা দোকানেও মিলছে শাড়ি।
জামদানি, মসলিন, বেনারসি, টাঙ্গাইলের সিল্ক, হাফ সিল্ক, কাতান, সুতি, পাবনার তাঁত, জুট কটন, জুট কাতান, মিরপুরি কাতান, নকশি সুতি শাড়ি, রাজশাহী সিল্ক, রেশমি সিল্ক, জর্জেট শাড়ি, কাঞ্জিভরম, পঞ্চমকলি, খাদি কাতান, শিফন শাড়িরসহ নানা রঙের ঢঙের বাহারি শাড়ি। এক শাড়ির মধ্যেই ডিজাইনের যেন অভাব নেই। কোনটা ছাড়া কোনটা কিনবেন, সবগুলোই দেখার মত। সব ডিজাইনই চলছে। কারণ তরুণীদের চাহিদা এককজনের একেক রকম। কারও সাথে কারও মিল নেই। তাই কোন চল বেশি চলছে তা অনুধাবন করাও কষ্টকর। এর মধ্যেও অনেক তরুণীরা মার্কেটের পর মার্কেট ঘুরছেন। কিন্তু নিজেরে পছন্দমত শাড়ি পাচ্ছেন না। এরকমই একজন এলমা।
তিনি বলেন, প্রথমে নিউমার্কেট গিয়েছি,পরে গাউসিয়া এখন যমুনাতে এসেছি ,কিন্তু শাড়ি পছন্দ হচ্ছেনা। শাড়ি ভাল লাগলে আচল ভাল লাগেনা,সবকিছু ভাল লাগলে পাড় ভাল লাগেনা। শাড়ি তো আর কামিজের মত না যে একটা কিনলেই হল। এটা অনেক বেছে কিনতে হয়। তাই আরও কয়েকটা দোকান ঘুরি,পছন্দ হলে কিনে ফেলব। আড়ংয়ে সুতির শাড়ি কিনতে আসা গৃহিণী সালমা রহমান বলেন, শাড়ি ছাড়া ঈদ উৎসব পূর্ণাঙ্গ হয় না। গরমে সুতির শাড়িই সবচেয়ে ভাল। দামও হাতের নাগালে।
সরেজমিনে বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, সুতির শাড়ি মানভেদে এক হাজার ২০০ থেকে তিন হাজার টাকা, হাফ সিল্ক ১৫০০ টাকা থেকে ছয় হাজার, রাজশাহী সিল্ক ৯০০ থেকে তিন হাজার পাঁচশ, টাঙ্গাইলের সিল্ক ১২০০ থেকে ছয় হাজার পাঁচশ টাকা, জর্জেট শাড়ি ১২০০ থেকে চল্লিশ হাজার টাকা, বেনারসি ৩০০০ থেকে পয়ত্রিশ হাজার, জামদানি শাড়ি ৩০০০ থেকে শুরু সত্তর হাজার টাকায় বিক্রি হচ্ছে।
রাপা প্লাজায় অনামিকা শাড়িঘর থেকে গৃহিণী কানিজ আক্তার একটি জর্জেট কিনলেন ১৪ হাজার ৭০০ টাকা দিয়ে। তিনি জানালেন, পার্টিতে পড়ার জন্য জর্জেট কিনলাম। নিউমার্কেটের আয়না শাড়ির দোকানের বিক্রয়কর্মী সুজিত কুমার বৈদ্য বলেন,বাইরের শাড়ির চাইতে এদেশের শাড়ির চাহিদা বেশি। তবে সুতির শাড়ি থেকে সফ্ট কাতান শাড়িই পছন্দ ক্রেতাদের।
রাজধানীর বিপনীবিতান মাসকট প্লাজায় শাড়ি কিনতে আসা নারী ক্রেতা এভ্রিল বলেন, এখনই মনে হয় অনেক খালেকশন শেষ হয়ে গেছে। আরও আগে আসা দরকার ছিল।তবে আমি আমার পছন্দমত একটা কাতান কিনলাম ১২ হাজার দিয়ে।
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ




