ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৭:০৮:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

শিক্ষা খাতে ১০ শতাংশ ভ্যাট বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট: ১০:৫৩ এএম, ৫ জুলাই ২০১৫ রবিবার

1436081980স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : 'শিক্ষার্থীরা কোন পন্য নয়, উচ্চশিক্ষার মূল্য সংযোজন কর (মুসক) বন্ধ কর' শীর্ষক মানববন্ধনে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ ও ১০ শতাংশ ভ্যাট বাতিলের দাবি করেছেন সাধারণ শিক্ষার্থীসহ সাভার গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা কোন সাবান, শ্যাম্পু, সিগারেট বা আলু পটল নয় যে তাতে ভ্যাট প্রদান করতে হবে। তাই জাতীয় বাজেটে শিক্ষার উপর ১০ শতাংশ কর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
এ সময় তারা আরো বলেন, শিক্ষাই জাতীর মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষা খাতে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করা চলবে না যাতে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়ে। মানববন্ধনে শিক্ষার্থীরা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানান। ০৫.০৭.২০১৫