ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ৮:০০:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০২ পিএম, ৩০ জুলাই ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি বৃদ্ধি করা হয়েছে। 
বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয় পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং  কঠোর লকডাউন কার্যকর থাকায় চলমান ছুটি বাড়ানো হয়েছে। 
এতে উল্লেখ করা হয়েছে, কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী  ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি বৃদ্ধি করা হয়েছে।