শিক্ষাথীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ ও ডিজিটাল বাংলাদেশ গড়তে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বৃহস্পতিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাদানি এভিনিউস্থ ক্যাম্পাসে সভাপতির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
ডা. দীপু মনি বলেন, 'একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা ও চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযোগী জ্ঞান, কর্মজগতের চাহিদা অনুযায়ী দক্ষতা এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় যথাযথ মনোভাবের সুসমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে যোগ্য মানব সম্পদ হিসেবে। শিক্ষার্থীদের কল্যাণমুখী ও প্রায়োগিক গবেষণা করতে উৎসাহী করতে হবে যেন দেশ গঠনে তারা ভূমিকা পালন করতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোকে এক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করতে হবে।'
এ সময় তিনি শিক্ষার্থীদের চাকরি নামক সোনার হরিণের পেছনে না ছুটে উদ্যোক্তা হাওয়ার পরামর্শ দেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার প্রতিনিধি হিসেবে মন্ত্রী সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী।
সমাবর্তন বক্তা হিসেবে অধ্যাপক ড. গওহর রিজভী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘এই অর্জিত জ্ঞান শুধুমাত্র সার্টিফিকেট লাভের উদ্দেশ্যে সীমাবদ্ধ না রেখে দেশ এবং জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। ’
সমাবর্তন অনুষ্ঠানে দুই হাজার ৩৫২ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।
এ সময় ইউআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সমাজ ও দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে আত্বনিয়োগ করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হাসনান আহমেদ, ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সভাপতি, সমাবর্তন বক্তা, বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউআইইউ- বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







