শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১৩ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, পরীক্ষা কম মানে অবমূল্যায়ন নয়। পৃথিবীর অনেক দেশে শিক্ষার্থীদের তেমন পরীক্ষা নেয়া হয় না। বছরে একটি করে পরীক্ষা হয়। সারাক্ষণ পড়া, কোচিং আর পরীক্ষা নয়। শিক্ষার্থীদের মানবিক ও সব বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।
রোববার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গবেষণা ছাড়া সব মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা সম্ভব নয়। গবেষণায় শিক্ষার মানউন্নয়নে জাতীয়করণের ইতিবাচক ফল এলে আর্থিক সক্ষমতা বুঝে জাতীয়করণ করা হবে। অন্যথায় সব মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা সম্ভব নয়। কারণ শিক্ষার মানউন্নয়নই এ সরকারের প্রধান লক্ষ্য। শেখ হাসিনার সরকার, শিক্ষাবান্ধব সরকার।
ডা. দীপুমনি আরও বলেন, ঝরে পড়ার হার অনেক কমে গেছে। আমরা সবাইকে শিক্ষায় নিয়ে আসতে পেরেছি। আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। আমরা চাইছি শুধু শিক্ষা নয়, শিক্ষার্থীদের সব বিষয়ে দক্ষতা বাড়িয়ে দক্ষ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। বঙ্গবন্ধু যেমন সোনার বাংলায় সোনার মানুষ চেয়েছেন। আমরা সেই সোনার মানুষ তৈরি করছি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, উন্নত শিক্ষায় পরীক্ষার সংখ্যা অনেক কম। পরীক্ষা কম মানে অবমূল্যায়ন নয়। সারাক্ষণ পড়া, কোচিং আর পরীক্ষা নয়। শিক্ষার্থীদের মানবিক ও সব বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। উন্নত দেশেও শিক্ষার্থীদের পরীক্ষার সংখ্যা কম। কম পড়িয়ে কম পরীক্ষার মধ্যেই দক্ষতা বাড়ে।
বক্তব্য শেষে নুরুল দীনের জেলা লালমনিরহাটে নুরুল দীনের কবিতা আবৃত্তি করে শোনান শিক্ষামন্ত্রী।
তিনি আরও বলেন, নীতিমালা অনুযায়ী যোগ্যরা কোনো ধরনের সুপারিশ ছাড়াই এমপিওভুক্ত হবেন। আর যারা নীতিমালার শর্তপূরণে ব্যর্থ তারা কোনোভাবেই এমপিওভুক্ত হবেন না।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, কলেজের প্রতিষ্ঠাতা ড. মোজাম্মেল হক, কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ সরকার প্রমুখ।
উত্তর বাংলা কলেজের গুরু নানক লাইব্রেরি, কম্পিউটার ল্যাবসহ কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী।
এর আগে সকালে একদিনের সফরে লালমনিরহাট আসেন শিক্ষামন্ত্রী ও সমাজকল্যান মন্ত্রী। এরপর সড়ক পথে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে লালমনিরহাট ত্যাগ করেন মন্ত্রীদ্বয়।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





