ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৭:৪৭:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এখনো কোনো পরিকল্পনা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 
রবিবার সাভারে পোস্টাল ট্রেনিং সেন্টার (পিটিসি)-তে গণমাধ্যমের সাথে আলাপকালে দীপুমনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই টিকাদান কর্মসূচিতে আবার ভাটা পড়ার আশঙ্কা রয়েছে।’

দীপু মনি বলেন, ‘আমরা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাইনি। স্বাস্থ্য অধিদপ্তরও বিষয়টি খুব নজরে রাখছে। আমরা জাতীয় পরামর্শ কমিটির সাথেও যোগাযোগ রাখছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা এখনো ভাবছি না। যত দূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মোকাবিলা করতে হবে, এটাই আমাদের সিদ্ধান্ত।’

তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়, তখন বিষয়টি দেখবেন বলে জানান শিক্ষামন্ত্রী।