ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১০:৪২:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

শিক্ষায় ভ্যাট আরোপ কেন অবৈধ নয় জানতে চেয়েছে হাইকোর্ট

আপডেট: ০১:১৫ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার

1436343531 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ, কেন অবৈধ ঘোষণা করা হবে না; তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে অর্থসচিব, শিক্ষা সচিবসহ মোট ৯ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর ২০১৫-১৬ অর্থবছরে বাজেটে ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এরপরই আন্দোলনের পাশাপাশি হাইকোর্টে রিট করেন বেসরকারী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।