ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২৩:৫৭:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শাবিপ্রবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা ফের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলনের মুখে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শাবিপ্রবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মুজিবর রহমান শিক্ষামন্ত্রীর সফরের কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মন্ত্রী শুক্রবার সকাল ৮টার দিকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ জানান, শিক্ষামন্ত্রীর এই সফরে শাবিপ্রবি’র বিতর্কিত উপাচার্যের অপসারণের ইস্যু নিয়ে আলোচনা করা হবে।