শিক্ষার্থীরা হল না ছাড়লে আইনি ব্যবস্থা: জাবি প্রশাসন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব আবাসিক শিক্ষার্থীদের ফের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় আইনি ব্যবস্থা নিবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির সভা শেষে কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের বাসভবনে সভাটি শুরু হয়।
জানা গেছে, প্রভোস্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে ওই সময়ের মধ্যে হল খালি না হলে পুলিশের সহায়তা নেয়া হবে।
অধ্যাপক বশির আহমেদ বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বিকেল সাড়ে ৫টায় মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। দূরের শিক্ষার্থীদের কথা চিন্তা করে ওই নির্দেশনা নমনীয় থাকে। ছাত্রীদের হল এরই মধ্যে খালি হয়ে গেছে। তবে এখনও হলে অনেক ছাত্র অবস্থান করছে। তাদের বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়তে হবে। নইলে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, হল সংলগ্ন খাবার দোকানগুলো বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) ১২টার দিকে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় শিক্ষকসহ ৩০ জনেরও বেশি আহত হন। পরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি এক সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বিকাল সাড়ে চারটার মধ্যে হল ছাড়ার নির্দেশের কথা জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জারি করা এক বিজ্ঞপ্তিতে বিকাল সাড়ে পাঁচটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
গত ২৪ অক্টোবর থেকে গত সোমবার পর্যন্ত ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীরা টানা ১০ দিনের মতো নতুন ও পুরনো দুইটি প্রশাসনিক ভবনই অবরোধ করে রেখেছে।
ফলে এই ১০ দিন ভিসি, দুই প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রারসহ কোনো কর্মকর্তা-কর্মচারীই প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি। কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। তবে একাডেমিক কার্যক্রম অনেকটা স্বাভাবিক ছিল।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







