শিক্ষিকার লাঠিপেটায় ৫ শিক্ষার্থী আহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৯ পিএম, ২৭ জুন ২০১৮ বুধবার
বরিশালের মুলাদীতে স্কুল শিক্ষিকার বেধড়ক লাঠিপেটায় কমপক্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। উপজেলার কাজিরচর ইউনিয়নের ৯৩নং কমিশনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা আক্তারের লাঠি পেটায় ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছে অভিভাবকরা।
আহত শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা জানান, সোমবার বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি নিতে বিদ্যালয়ের মাঠে অনুশীলন করছিলো। ওই সময় বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকা সহকারী শিক্ষক আসমা আক্তারের পায়ে ফুটবল এসে পড়ে। এতে সে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ডেকে নিয়ে সবাইকে বেধড়ক লাঠিপেটা করে।
এ সময় কিছু শিক্ষার্থী দৌড়ে পালিয়ে গেলেও শিক্ষিকার লাঠিপেটায় শিক্ষার্থী আমিনুল ইসলাম, ইমন, তামিম, সাবিব, সৌরভ আহত হয়। শিক্ষার্থীরা বাড়ি ফেরার পরে রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে তারা শিক্ষিকার পিটুনির কথা অভিভাবকদের জানায়।
মঙ্গলবার আহত শিক্ষার্থীদের অভিভাবকরা বিষয়টি সহকারী শিক্ষা অফিসার মনিরুল আলমকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেও তিনি বিষয়টি এড়িয়ে যান।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিক্ষার্থীদের ফুটবল অনুশীলনের ঘটনায় তাদের পিটিয়ে আহত করার বিষয়টি দুঃখজনক।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস জানান, আমি ঘটনাটি সহকারী শিক্ষা অফিসারের কাছে শুনেছি। তদন্তপূর্বক ওই শিক্ষিকার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



