শিমুলিয়া ঘাটে চলছে সবগুলো ফেরি, কমেছে ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১১ মে ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আজও যাত্রীদের ভিড় রয়েছে। তবে আজ সকাল থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল করে সবগুলো ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ এতে উপচে পড়া ভিড় কমে আসায় সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা কমেছে।
সকাল থেকে একের পর এক বেশ কয়েকটি ফেরি যানবাহন এবং যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি ফেরিতে যানবাহনের পাশাপাশি যাত্রীরা পারাপার হচ্ছেন। এতে ঘাট এলাকায় মানুষের জটলা কিছুটা কমেছে। ঘাট এলাকায় এখনো কিছু পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, আজ সকাল থেকে তাদের বহরে থাকা সবগুলো ফেরি দিয়ে যানবাহন পারাপার করছেন তারা। প্রতিটি ফেরিতে কিছু কিছু যাত্রীও পার হচ্ছেন। সকাল থেকে এখন পর্যন্ত এগারোটি ফেরি শিমুলিয়া ঘাট ছেড়ে গেছে।
গতকাল রাত ভর ফেরি চলাচল করেছে এতে ঘাটের যানবাহন এবং যাত্রীদের চাপ অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ঘাট এলাকায় এখনো কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে এখন সেগুলি পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।
শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, ঘাট এলাকার অদূরে কয়েকটি পয়েন্টে কয়েকশো পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকে আছে। আগে ঘাটের গাড়িগুলো পার হলে এগুলো ছাড়া হবে।
-জেডসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











