শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েক হাজার যাত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১০ মে ২০২১ সোমবার
শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় কয়েক হাজার যাত্রী
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আজও পারাপারের অপেক্ষায় আছেন কয়েক হাজার যাত্রী। ফেরি বন্ধ থাকায় সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন এই নৌপথের অপেক্ষমাণ যাত্রীরা। এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশেমুখ শিমুলিয়া-ভাঙা সড়কে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা শিমুলিয়া ঘাটে জড়ো হয়েছেন। তারা সকাল থেকে ফেরি ছাড়ার অপেক্ষায় আছেন। সকাল ৬টার দিকে অ্যাম্বুলেন্সবাহী একটি ফেরি ছেড়ে গেলেও আর কোনো ফেরি ছেড়ে যায়নি।
এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশেমুখ শিমুলিয়া-ভাঙা সড়কে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেখানে যানবাহন নিয়ন্ত্রণ করা হলেও বিজিবির টহলের মধ্যে এসব যাত্রী ঘাটে জড়ো হয়েছেন। এছাড়া শিমুলিয়া ঘাটে ও ঢাকা-মাওয়া মহাসড়কে মালবাহী গাড়ির লম্বা সারি রয়েছে। পারাপারের অপেক্ষায় আছে প্রায় ৪৫০টি যানবাহন।
সকাল সাড়ে নয়টার দিকে শিমুলিয়া ৩ নম্বর ঘাট এলাকায় দেখা যায়, কয়েক হাজার যাত্রী ফেরির জন্য পন্টুনে অপেক্ষা করছেন। এ সময় ফেরি ছাড়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা। দীর্ঘ সময় ৩ নম্বর ঘাটে থাকার পর যাত্রীরা আবারও ২ নম্বর ঘাটের দিকে ছুটতে থাকেন। কিছু সময় পর আবার ফেরির আশায় ৪ নম্বর ঘাটে ছোটেন তারা।
এ সময় ঘাটের যাত্রীরা বলেন, তারা রোজা রেখে ভোর থেকে ঘাটে আছেন। এখন রোদে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। কখনো ফেরি চলছে, কখনো ফেরি বন্ধ থাকছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে আছেন।
শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, সকাল ৬টার পর এ ঘাট থেকে কয়েকটি অ্যাম্বুলেন্স নিয়ে একটি ছোট ফেরি ছেড়ে গেছে। নিষেধাজ্ঞার পরও যাত্রীরা বিভিন্নভাবে ঘাটে এসে জড়ো হচ্ছেন। এ মুহূর্তে ঘাটে ও সড়কে সাড়ে চার শতাধিক মালবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ফেরি চলবে কি না, সেটা বিআইডব্লিউটিসি বলতে পারবে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



