ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৭:১৩:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীর চাপ, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৭ মে ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গমুখী যাত্রীর চাপ নেই। তবে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে থাকা দক্ষিণবঙ্গের মানুষের ঢাকামুখী চাপ বেড়েছে।

সোমবার (১৭ মে) সকাল থেকে বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি ফেরিতে যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে।

মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ফেরিতে চড়ে শিমুলিয়া ঘাটে আসছে হাজার হাজার মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে এসে বিড়ম্বনার শিকার হচ্ছে যাত্রীরা। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে ভেঙে ভেঙে। এতে চরম ভোগান্তির পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন জানান, বাংলাবাজার ঘাট থেকে ফেরিগুলো যাত্রী ও পরিবহন নিয়ে নিয়মিত আসছে। ফেরিতে অনেক যাত্রী আসায় বোঝা যায় ওপারে যাত্রীর চাপ আছে। শিমুলিয়ায় এসে যাত্রীরা গাড়িতে চড়ে গন্তব্যে চলে যাচ্ছে। তাই শিমুলিয়া ঘাটে যাত্রী চাপ বোঝা যায় না। বলা যায় দক্ষিণবঙ্গমুখী যাত্রীর চাপ কমছে।

তিনি আরো বলেন, শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় কোন গাড়ি নেই। সব গাড়ি রানিং রয়েছে। ঘাটে গাড়ি আসছে, ফেরিতে করে চলে যাচ্ছে। এ মুহূর্তে ঘাটে ১৭টি ফেরি চলছে।

-জেডসি