ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৭:৩৫:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

শিরোপা ধরে রাখতে পারলো না মেয়েরা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৪৩ পিএম, ২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে আজ শনিবার ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা ধরে রাখতে পারলো না মারিয়ারা।



আজ সন্ধ্যা ৭টায় ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হয়। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ড্র হয়।  হাফটাইমের পর ১-০ গোলে এগিয়ে যায় ভারত। বাংলাদেশ পরে মরিয়া হয়ে আক্রমণ করলেও গোল না হওয়ায় হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।



এর আগে গ্রুপ পর্বে ১৪-০ গোলে পাকিস্তানকে, ৩-০ গোলে নেপালকে হারায়। আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে উঠে ৫-০ গোলে ভুটানকে হারিয়ে দাপুটের সাথে ফাইনালে উঠে মারিয়ারা। কিন্তু ফাইনালে ভারতের কাছে হেরে মারিয়াদের হারের পাশাপাশি শিরোপাও হাতছাড়া হলো।