শিল্পকলা একাডেমির আয়োজনে প্রচুর উৎসব হচ্ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “আমরা দেখতে পাচ্ছি সারাদেশ জুড়ে শিল্পকলা একাডেমির আয়োজনে প্রচুর উৎসব হচ্ছে। শুধু পিঠা উৎসবই নই, বাউল গান, রক মিউজিক, র্যাপ সংগীত, নানা রকম উৎসব, নাটক, চলচ্চিত্র উৎসব হচ্ছে। এগুলো আমরা করছি এই জন্য যে, যেকোনো দেশের সংস্কৃতি হচ্ছে তার মুখ, তার চেহারা। আমাদের মুখটা যে রকম সে রকম দেখানোটা জরুরি। বাইরের অন্যান্য দেশ প্রোপাগান্ডায় যেভাবে কল্পনা করে, আমরা সেরকম না সেটা দেখানো র সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমার কালচারাল ঐশ্বর্য। সেটা দেশব্যাপী পরিচয় করার কাজ করছে শিল্পকলা একাডেমি। পিঠা উৎসবও সেরকম একটি কাজ। কারণ আমরা জানি পিঠা সংস্কৃতির বড় একটা অংশ। আমরা আশা করি আগামীতে এটা সারা দেশে ছড়িয়ে দেয়া যাবে"।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ-এর আয়োজনে ১০ দিনব্যাপী পিঠা উৎসবের প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একথা বলেন ।
বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অষ্টাদশ জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন করেন তিনি। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত দেশবরেণ্য নৃত্যগুরু আমানুল হক; বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন-এর সেক্রেটারি জেনারেল কামাল বায়জীদ। এছাড়াও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাকির হোসেন রোকন; জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্মসচিব লিয়াকত আলী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপসচিব) মোহাম্মদ ওয়ারেছ হোসেন। সঞ্চালনা করেন অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ১৪৩১-এর সদস্য সচিব খন্দকার শাহ্ আলম।
উৎসব চলবে ২৫ মাঘ (০৮ ফেব্রুয়ারি ) পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। উৎসব মঞ্চে বিকাল ৪টা থেকে পিঠা প্রেমি দর্শকদের জন্য পরিবেশিত হবে নাটক, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, “শিল্পকলা একাডেমি গণমুখী হবে, গণমুখী চর্চা করবে। ঘরের ভেতর সেমিনার করার চেয়ে গুরুত্বপূর্ণ খোলা মাঠে প্রোগ্রাম করে মানুষের কাছাকাছি যাওয়া। আমরা সারা বাংলাদেশে এরকম অনুষ্ঠান ব্যাপকভাবে আয়োজন করছি। যাতে করে মানুষের কাছাকাছি যাওয়া যায়। এই পিঠা উৎসব তার একটা উৎকৃষ্ট উদাহরণ। এই উৎসবের মাধ্যমে জনগণের কাছে যাওয়া যায়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিল্প মধ্যামের ৫টা ইন্দ্রীয় আমরা একসাথে যুক্ত করতে পেরেছি। শিল্পকলা, সচরাচর যা দেখেন বা শ্রবণ করেন। এখানে দেখা ও শোনার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ইন্দ্রীয় স্বাদ, ঘ্রাণ ও স্পর্শ যুক্ত করে, আপনি গান শুনবেন এবং নাচ দেখবেন। তার মানে পঞ্চ ইন্দ্রীয়গ্রাহী উৎসব আমরা এখানে করতে পেরেছি।”
মহাপরিচালক আরো বলেন, “এই উৎসবটা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে পহেলা বৈশাখে আমরা যেমন দেখি রমনার বটমূলে পান্তা-ইলিশ, এটা একেবারে গ্রামে কোনো বাড়িতে আয়োজন করা হতো। সেটা এখন শহরে আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে এবং সারা বাংলাদেশে সে নামটা ছড়িয়ে পড়েছে। আরো ছড়িয়ে পড়েছে মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রা গ্রামে-গঞ্জে বিভিন্নভাবে হতো। শোভাযাত্রা এখন একদম শহুরে একটা উৎসব, যে উৎসবটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেল। ঠিক তেমনি এই পিঠা উৎসব। গ্রামে এককালে যখন নতুন ধান কাটা হতো সেই ধান দিয়ে চাল করে নানারকম পিঠা গ্রহণ করে আমরা উৎসব পালন করেছি নানাভাবে। সেই গ্রামীণ পিঠা উৎসব যেটা শত শত বছর ধরে চলেছে। বছরের শেষে যখন নতুন ফসল উঠছে সেই ব্যবস্থাটাকে এখন শহরে নিয়ে এসেছেন। আরেকটা নতুন ঐতিহ্য সৃষ্টি করেছেন। ঐতিহ্য এভাবেই তৈরি হয়। এই ঐতিহ্যটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।”
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










