শিল্পী ঋদ্ধির সংগীত সন্ধ্যা কাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৩৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ভারতের সংগীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের এক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে। ‘পঞ্চকবির গান’ শীর্ষক শিল্পীর এই গানের অনুষ্ঠান আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বীজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেন-এর লেখা গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আজ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ভারতের সংগীত গুরু মায়া সেন, ড. শৈলেন দাস, সুশীল চট্টোপাধ্যায়, বানী ঠাকুর, মঞ্জু গুপ্ত, কৃষ্ণা বন্ধ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন সংগীত শিক্ষকের কাছে গানের তালিম নেন। তিনি পশ্চিবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশে সংগীত পরিবেশন করে সুনাম অর্জন করেন। এ ছাড়া তিনি বাংলা চলচ্চিত্র ও বিভিন্ন ধারাবাহিক নাটকে গান গেয়েছেন।
এদিকে জাতীয় জাদুঘরের উদ্যোগে বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অদিতি মহসীনের একক রবীন্দ্র সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এই আসরটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
আজ জাদুঘরের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানান হয়, সংগীত সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। স্বাগত বক্তব্য দেবেন সাবেক সচিব কবি হেদায়েতুল্লাহ আল মামুন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







