ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ২১:২২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

শিশু ও নারী হত্যার বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার জন্য খাদ্যমন্ত্রীর আহ্বান

আপডেট: ০৩:০৮ পিএম, ৭ আগস্ট ২০১৫ শুক্রবার

kamস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম শিশু ও নারী হত্যা এবং ধর্ষণের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা শিশু ও নারী হত্যা এবং ধর্ষন করেছে তাদেরকে ছাড় দেয়া হবে না। তাদের বিচার করা হবে। শুধু তাই নয়, যারা অর্থের যোগান ও পরিকল্পনা করেছে তাদেরকেও ছাড় দেয়া হবে না। এ পাশবিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মন্ত্রী আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির রাউন্ড টেবিল হলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ আয়োজিত আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগায়োগ প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিম। বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণ্ াসম্পাদক অ্যাডভেকেট আফজাল হোসেন, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ, পরিষর্দে সাধারণ সম্পাদক আবদুস ছালাম মৃধা প্রমুখ। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ ড. আবদুল মান্নান চৌধুরী। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, পনেরই আগষ্ট কাল রাতে বঙ্গবন্ধুর শিশু সন্তান শেখ রাসেলকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান ইডেমেনিটি বিল জাতীয় সংসদের পাশ করিয়ে শিশু রাসেল হত্যার বিচারের পথ রুদ্ধ করে দেয়। তিনি বলেন, ১২ আগষ্ট বেগম জিয়া লন্ডনে যাবেন। দেখে শুনে মনে হচ্ছে বেগম জিয়ার শুভবুদ্ধির উদয় হয়েছে। বেগম খালেদা জিয়া তার ভুলের খেসারত দিচ্ছেন। খ্দ্যা মন্ত্রী বলেন, যে কোন পদ্ধতিতে বেগম জিয়া নির্বাচন চান। মনে হয় বেগম জিয়া ঠেকে শিখেছেন। তিনি বলেন, যে কোন হত্যার বিচার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী কোন ছাড় দেবেন না। বিশ্বজিৎ হত্যার বিচার দ্রুত সময়ে করা হয়েছে। ৮ জন ছাত্রলীগ নেতাকে ফাঁসি দেয়া হয়েছে। জোবায়ের হত্যা মামলার আসামীদের ফাঁসি হয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, ৫ জানুুয়ারীর পর হত্যা অগ্নিসংযোগ ও নৃশংসতাকারীদের তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, অপরাধের মূল কারন মাদক। মাদক সেবনকারীদের বিকৃত মানসিকতা রয়েছে। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ডাক ও টেলিযোগায়োগ মন্ত্রী তারানা হালিম বলেন, জাপানী এক সাংবাদিক জাতির জনক বঙ্গবন্ধুর সাক্ষাৎকার নেয়ার সময় বলেছিলেন ‘ছোট এই শিশু (রাসেল) আপনার সাথে ঘুর ঘুর করে কেন। প্রতিউত্তরে জাতির জনক বলেছিলেন, ‘এটি আমার ছেলে। আমি তো জেলেই থাকি। এ কারনে ওর কাছ ছাড়া না হই, এ জন্য আমার সাথে থাকে। ০৭.০৮.২০১৫

এই বিভাগের জনপ্রিয়