ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৪:২৭:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

শিশু জায়ানের মরদেহ আসবে বুধবার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৫ পিএম, ২২ এপ্রিল ২০১৯ সোমবার

শ্রীলঙ্কায় সন্ত্রাসী বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ বুধবার দেশে আনা হবে।

জায়ানের মরদেহ দেশে ফিরিয়ে আনার সকল আনুষ্ঠানিকতা সোমবার (২২ এপ্রিল)  সম্পন্ন না হওয়ায় মঙ্গলবারের পরিবর্তে বুধবার মরদেহটি দেশে আনা হচ্ছে। 

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানিয়েছেন, বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জায়ানের মরদেহ পৌঁছাবে। সেখান থেকে সরাসরি বনানী ২ নম্বর রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

সোমবার সন্ধ্যায় শেখ ফজলুল করিম সেলিমের বাসায় গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ ১৪ দলের নেতারা কেন্দ্রীয় নেতারা।