শিশু জিনিয়া অপহরণ: লুপার কথা বিশ্বাস করছে না পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে নিখোঁজের পর উদ্ধার আট বছরের শিশু জিনিয়াকে অপহরণের মামলায় গ্রেফতার লুপা তালুকদারের কথা বিশ্বাস করছে না পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে লুপা দাবি করছেন, জিনিয়াকে তিনি লালনপালন করে বড় করতে চেয়েছিলেন।
মামলার তদন্তে সম্পৃক্ত কর্মকর্তারা বলেছেন, লুপা তালুকদারের এ কথার সঙ্গে কাজের কোনো মিল পাচ্ছেন না তারা। লুপা তালুকদার দুদিনের রিমান্ডে আছেন। গতকাল বুধবার তার রিমান্ডের প্রথম দিন ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর গত সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) নারায়ণগঞ্জের পঞ্চবটির একটি বাসা থেকে শিশু জিনিয়াকে উদ্ধার করে। ১ সেপ্টেম্বর রাতে টিএসসি এলাকা থেকে টাকা দেওয়ার কথা বলে ফুসলিয়ে শিশু জিনিয়াকে নিয়ে নারায়ণগঞ্জের ওই বাসায় আটকে রাখেন লুপা তালুকদার।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস বলেন, জিনিয়াকে যে বাসায় আটকে রাখা হয়েছিল সেই বাসাটি লুপা তালুকদারের কথিত এক বোনের। জিজ্ঞাসাবাদে লুপা তাকে লালনপালন করে বড় করে তোলার দাবি করলেও জিনিয়াকে নেওয়ার সময় তার মায়ের সম্মতি নেননি কিংবা শাহবাগ থানার পুলিশকে জানাননি। ঘটনার দিন লুপা তালুকদারের মেয়ে তার সঙ্গে ছিল। তাকে খুঁজছে পুলিশ।
মিশু বিশ্বাস বলেন, লুপার অতীত রেকর্ড ভালো নয়। তার বাড়ি পটুয়াখালী। সেখানে তিনি এক অন্তঃসত্ত্বা নারীকে খুন করার মামলার আসামি ছিলেন। তার জীবনযাপন নিয়েও অভিযোগ আছে। তার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি শিশু ও নারী পাচারের সঙ্গে জড়িত কি না, সেই বিষয়ে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, শিশু জিনিয়াকে বড় করে তোলার পর তাকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করার পরিকল্পনা থেকেই অপহরণ করেন লোপা।
ডিবি কর্মকর্তারা জানান, লোপা তালুকদার নিজেকে টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক বলে পরিচয় দেন। নিজেকে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টাফ করেসপনডেন্ট বলে পরিচয় দেন এবং ভিজিটিং কার্ড দেখান।
এ ব্যাপারে ওই টেলিভিশনের বার্তা সম্পাদক ২০১২ সালে তিন মাস প্রতিবেদক হিসেবে কাজ করছিলেন। পরে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
টিএসসি এলাকায় ফুল বিক্রি করত ফুটফুটে শিশু জিনিয়া। ১ সেপ্টেম্বর রাতের কোনো একসময় টিএসসি এলাকা থেকে সে নিখোঁজ হয়। মা শিমু, ছোট বোন সিনথিয়া (৭) আর ভাই পলাশের (১৭) সঙ্গে জিনিয়া থাকত টিএসসি এলাকাতেই। টিএসসির বারান্দা তাদের রাতে শোয়ার জায়গা। আর দিন কাটত লাল প্লাস্টিকের বালতিতে করে গোলাপ আর বেলি ফুল বিক্রি করে। বিশ্ববিদ্যালয়ের অনেকে শিক্ষার্থী, টিএসসি এলাকার চায়ের দোকানদার, ফুচকার দোকানদার আর ভ্রাম্যমাণ সিগারেট বিক্রেতাদের সবারই পরিচিত জিনিয়া। নিখোঁজ হওয়ার পরে জিনিয়ার মা শিমু শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পোস্ট করেন।
ট্রাকচালক স্বামী দুর্ঘটনায় মারা যাওয়ার পর জিনিয়াসহ তিন সন্তানকে নিয়ে মা শিমু প্রায় পাঁচ বছর আগে টিএসসি এলাকায় আসেন। প্রথম দিকে জিনিয়া আর পলাশ চকলেট বিক্রি করত। সিনথিয়া তখন একেবারেই ছোট হওয়ায় তাকে মা শিমু দেখাশোনা করতেন।
জিনিয়া-পলাশের চকলেট বিক্রির শ দেড়েক টাকা দিয়েই তাদের চলত। এরপর একটু বড় হলে জিনিয়া ফুল বিক্রি শুরু করে, ছোট সিনথিয়াও বোনের সঙ্গে থেকে থেকে এই কাজ করে। আর পলাশ এখন একটা চায়ের দোকানে কাজ করে। জিনিয়াকে না পাওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে পড়ে।
-জেডসি
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ











