শিশু-ধর্ষণ, শুধুই কি বিকৃতকাম না কুসংস্কার?
বিবিসি অনলাইন | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৪০ পিএম, ২২ এপ্রিল ২০১৮ রবিবার
ভারতে শিশুদের ওপর যৌন নিপীড়ন বেড়েই চলেছে। এ প্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় মন্ত্রীসভা শনিবার সিদ্ধান্ত নিয়েছে, শিশুদের ধর্ষণে অপরাধীর মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারবে।
এদিন মন্ত্রীসভা ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, সেদিনই সামনে এসেছে মধ্য প্রদেশের ইন্দোরে একটি ৮ মাসের সদ্যোজাত কন্যাশিশুকে ধর্ষণ করে খুন করার ঘটনা।
আর তার আগে থেকেই ভারত শাসিত জম্মু-কাশ্মীর রাজ্যে একটি ৮ বছরের কন্যাশিশুকে সাত দিন ধরে অপহরণ করে রেখে গণধর্ষণ ও তারপরে খুন করার ঘটনায় ব্যাপক প্রতিবাদ হচ্ছে সারা দেশেই।
সরকারী পরিসংখ্যান বলছে, গত কয়েক বছর ধরে ভারতে ক্রমাগত বেড়ে চলেছে শিশুদের ওপরে ধর্ষণ আর নানা ধরণের যৌন নিপীড়নের ঘটনা। সর্বশেষ যে পরিসংখ্যান প্রকাশিত হয়েছে, তাতেই দেখা যাচ্ছে যে ২০১৬ সালে প্রায় কুড়ি হাজার শিশু ধর্ষণের শিকার হয়েছে ভারতে।
কেন শিশুরা আক্রান্ত হচ্ছে? কেন বাড়ছে ভারতে শিশু ধর্ষণের সংখ্যা, তা নিয়ে অনেক মত রয়েছে।
শিশুদের ওপরে যৌন নিপীড়ন চালানোর একটা বড় কারণ বিকৃত মানসিকতা, যাকে ইংরেজিতে বলা হয় পিডোফিলিয়া। মনোবিজ্ঞানে পিডোফিলিয়া মানসিক বিকৃতি বলেই স্বীকৃত।
কলকাতায় যৌন হেনস্থার ব্যাপারে শিশুদের সচেতন করে তোলার কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন দীক্ষা। তার প্রধান পারমিতা ব্যানার্জীর কথায়, "কোনও একটা কারণ তো নয়, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে পিডোফিলিয়া নিশ্চিতভাবেই মানসিক বিকৃতি।"
পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীও মনে করেন, "ধর্ষণ বা যৌন নির্যাতনটা নিশ্চিতভাবেই ক্ষমতা দেখানোর চেষ্টা। তাই প্রথমে আমাদের ঘা দিতে হবে পিতৃতান্ত্রিক ব্যবস্থাটার ওপরে।"
বিকৃতির সাথে রয়েছে কুসংস্কার।
গবেষকদের মতে, ক্রমবর্ধমান হারে শিশুদের যৌন লালসার শিকার বানানোর পিছনে রয়েছে কুসংস্কারও।
বহু মানুষ ওই কুসংস্কারে বিশ্বাস করে থাকেন যে শিশু বা কুমারীদের সঙ্গে যৌন সংসর্গ করলে যৌন রোগ নিরাময় হয়ে যাবে।
অন্তত দেড়শো বছর আগের ছাপা বটতলার বই নামে পরিচিত তথাকথিত বাংলা অশ্লীল সাহিত্যেও এই কুসংস্কারের উল্লেখ আছে যে কন্যাশিশু অথবা কুমারী নারীদের সঙ্গে যৌন সংসর্গ করলে নানা যৌন রোগ নিরাময় হয়।
ভারতের অনেকেই যে ওই কুসংস্কারে বিশ্বাস করেন, সেটা জানা গেল কয়েকজন সমাজকর্মীর কাছ থেকে।
তাদের একজন, নিউ লাইট স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উর্মী বসু।
"আমরা যৌন কর্মী এবং তাঁদের সন্তানদের নিয়ে কাজ করি। আমাদের সঙ্গে যারা আছেন, তাদের অনেকেরই বয়স ৬০, ৬৫ এমনকি ৭০। তারা বলেন বহু মানুষ এটা মনে করেন যে কুমারী নারী বা শিশুদের সঙ্গে যৌন সংসর্গ করলে তাদের নিজেদের শরীরে বাসা বেঁধে থাকা যৌনরোগ নিরাময় হয়। এটা কোনও গল্প-গাথা নয় - এটা বাস্তব। ভারতের বহু প্রদেশে এই ধারণা প্রচলিত রয়েছে।"
সমাজকর্মী পারমিতা ব্যানার্জীও এইডস আক্রান্তদের সঙ্গে কাজ করতে গিয়ে একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।
ভারতের বিভিন্ন প্রদেশে কাজের সূত্রে গিয়ে জানতে পেরেছি যে সাধারণত হাতুড়ে বা ঝাড়ফুঁক অথবা জরিবুটির মাধ্যমে চিকিৎসা করার নাম করে যেসব ভণ্ডরা, তারাই এই কুসংস্কারকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেয়।
শুধু ভারতে নয়, বিশ্বের নানা দেশেই এই ধরণের ভণ্ডরাই যে `ভার্জিন ক্লেনসিং`এর কুসংস্কারের প্রচার করে বেড়ায়, তার প্রমাণ পাওয়া গেছে নানা সমীক্ষা আর গবেষণাতেই।
গবেষকরা বলছেন, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের অনেক মানুষ এই কুসংস্কারে বিশ্বাস করে এখনও।
ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার একটি সমীক্ষায় দেখা গেছে যে ১৮% শ্রমিক বিশ্বাস করে যে কুমারীদের সঙ্গে যৌন সংসর্গ করলে এইচ আই ভি এইডসের মতো মারণ রোগও সেরে যায়।
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা











