ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ০:৫০:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিশু ধর্ষণকারীদের মৃত্যুদণ্ডের সাজা কেন নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১০ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিশু ধর্ষণকারীদের বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডের সাজা কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।একইসঙ্গে ধর্ষণের বিচারে পৃথক আদালত গঠন করে দোষীদের দ্রুত বিচার কেন করা হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

আদালত অন্তর্বর্তীকালীন এক আদেশে এক মাসের মধ্যে একটি কমিশন গঠন করতে নির্দেশ দিয়েছেন।বিচারক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মীদের সমন্বয়ে গঠিত এই কমিশন ধর্ষণের কারণ চিহ্নিত করে প্রতিকারে সুপারিশ করবে।

রবিবার (১৯ জানুয়ারি) এই বিষয়ে এক রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন- ব্যারিস্টার রাবেয়া ভূইয়া। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

রিট শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ধর্ষণকারীদের ক্রসফায়ার দেয়ার বিষয়ে জাতীয় সংসদে যে আলোচনা করা হয়েছে, তা ঠিক হয়নি।

আইনে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন দণ্ডের বিধান আছে। সম্প্রতি, ধর্ষণ ব্যাপক হারে বেড়ে যাওয়ার কারণে সংসদের চলতি অধিবেশনে ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে হত্যার দাবি ওঠে।

-জেডসি