ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ১৮:২৫:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০

শিশু ধর্ষণের অভিযোগে সাভারে রিকশাচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারে সাড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক রিকশাচালককে আটক করেছে পুলিশ। আটক ধর্ষণকারীর নাম সৈয়দ মিয়া (৬০)। তার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। আসামিকে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার ভাড়া বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

ধর্ষণের শিকার হওয়া ওই শিশুর মা জানায়, তারা হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকেন। তার স্বামী একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি একটি গার্মেন্টস ট্রেনিং সেন্টারে কাজ শেখার জন্য বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে যান। এই সুযোগে প্রতিবেশী রিকসাচালক সৈয়দ মিয়া সন্ধ্যায় তার শিশু মেয়েকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষণকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীকে গ্রেফতার করে।

ধর্ষণের শিকার শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এঘটনায় ধর্ষণকারী ব্যক্তি সৈয়দকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

-জেডসি