শিশু নাঈম হত্যায় ৪ জনের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৬ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমার আলোচিত শিশু নাঈম হত্যা মামলায় চারজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বুধবার বেলা ১২টায় সিলেট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মুহিতুল হক এ মামলার রায় ঘোষণা করেন।
ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- দক্ষিণ সুরমা উপজেলার পুরান তেতলী গ্রামের প্রয়াত মো. আফতাব আলীর ছেলে মো. ইসমাইল আলী (২২), একই এলাকার মো. ইছহাক মিয়া ওরফে ইছহাক আলীর ছেলে মো. মিঠুন মিয়া (২০) ও তার ভাই রুবেল (১৮), দক্ষিণ সুরমা থানার দক্ষিণ ভার্থখলা ডি ব্লকের ডিপটি ওরফে রুবেলের ছেলে বিপ্লব ওরফে বিপলু (১৮)।
মামলায় রায়ে নগরীর কুয়ারপাড় ভাঙ্গাটিকর এলাকার ১৫ নম্বর বাসার বাসিন্দা আবুল হোসেনের ছেলে জুনায়েদ হোসেন ওরফে জুনেদ হোসেন নামের একজন বেকসুর খালাস পেয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট গোলাম এহিয়া বিষয়টি নিশ্চিত করে করেছেন। তিনি দ্রুত এ রায় কার্যকরেরও দাবি জানান।
প্রসঙ্গত, বিগত ২০১১ সালের ১৪ আগস্ট তারাবির নামাজে গিয়ে অপহৃত হয় দক্ষিণ সুরমার লিটল স্টার কিন্ডার গার্টেন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র মোজাম্মেল হক নাঈম। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে ইসমাইল ও মিঠুন নামের দুজনকে ধরে গণধোলাই দিলে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।
পরে তাদের দেখানো একটি জঙ্গল থেকে নাঈমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। মুক্তিপণ আদায়ের উদ্দেশে নাঈমকে অপহরণ করা হয়েছিল। এরপর টাকা না পেয়ে খুনিরা তাকে হত্যা করে।
ঘটনার ৬ দিনের মাথায় ২০১১ সালের ২০ আগস্ট নাঈমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। একই বছরের ২৬ নভেম্বর দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন মজুমদার পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট জমা দেন।
-জেডসি
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা


