শিশু-মাতৃমৃত্যু হার কমিয়ে আনতে কাজ করছে সরকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জয়পুরহাট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালায় বক্তারা বলেছেন, শিশু ও মাতৃমৃত্যু হার কমিয়ে আনতে কাজ করছে বর্তমান সরকার।
আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের এমসিএইচ সার্ভিস ইউনিটের ব্যবস্থাপনায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ ওই কর্মশালার আয়োজন করে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা: কে এম জোবায়ের গালীব। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় মূল বিষয় উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক এবং এমসিএইচ ও মাতৃস্বাস্থ্য প্রোগ্রাম ম্যানেজার ডা: জাহাঙ্গীর আলম প্রধান।
কর্মশালায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গাইনী ডা: সওদাগর শাহানা পারভীন, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, সাংবাদিক মোস্তাকিম ফাররোখ প্রমূখ।
শিশু ও মাতৃমৃত্যু হার কমিয়ে আনতে কাজ করছে বর্তমান সরকার উল্লেখ করে বক্তারা আরও বলেন, ২০৪১ সালের উন্নত দেশে প্রবেশ করতে অবশ্যই প্রসবকালীণ জটিলতা দূর করে শিশু ও মাতৃমৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। এ লক্ষ্য অর্জনে শেখ হাসিনার নেতৃত্বাধীণ বর্তমান সরকার নানা প্রকল্প বাস্তবায়ন করছে।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক স্বাভাবিক প্রসব সেবা প্রদান নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করা হয় অবহিতকরণ কর্মশালায়।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









