শিশুশ্রম বন্ধের জন্য প্রধানমন্ত্রীকে বিপাশার আহ্বান
অনলাইন ডেস্কপ্রকাশিত : ০৫:১৪ এএম, ৩১ জুলাই ২০১৭ সোমবার
অভিনেত্রী, নাট্যকার, চিত্রশিল্পী- বিপাশা হায়াতের অনেক পরিচয়। নিজ ইচ্ছায় আনন্দচিত্তে কাজগুলো করেন তিনি। এবার প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়ে নতুন একটি ইচ্ছের কথা জানালেন তিনি।
বিপাশা জানান, যদি সুযোগ হয় তবে এবার শিশুদের জন্য কিছু করতে চান। মাছরাঙা টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানে এসে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিপাশা আর্জি করে বলেন, ‘যদি সম্ভব হয় পথশিশুদের জন্য, শিশুশ্রম পুরোপুরি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নিন। আমি যখন রাস্তায় বেরিয়ে শিশুদের ফুল বিক্রি করতে দেখি, গাড়ির গ্লাস মুছতে দেখি তখন আমার সন্তানদের দিকে তাকাই।’
নিজেকে নিজে প্রশ্ন ছুঁড়ে দিয়ে আরও বলেন, ‘আজকের শিশুই তো আগামী দিনের ভবিষ্যত। তাহলে আমরা কেন শিশুদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে পারছি না? কেন অল্প বয়সী শিশুদের মৌলিক চাহিদাটুকুও পূরণ হবে না?’
বিপাশা হায়াত জানান, সুযোগ পেলে ভবিষ্যতে শিশুদের জন্য বেশ কিছু অনুষ্ঠান করতে চান। রুম্মান রশীদ খানের গ্রন্থনা, এস এম হুমায়ূন কবীরের প্রযোজনা ও নন্দিতার উপস্থাপনায় বিনোদন সারাদিন-এর এই বিশেষ পর্বটি প্রচার হবে ৩০ জুলাই বিকাল সাড়ে ৫টায়, মাছরাঙা টেলিভিশনে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ








