শিশুসাহিত্যিক বিমল ঘোষের জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক বিমল ঘোষ ১৯১০ সালের ১৮ মার্চ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- ইউরোপের অগ্নিকোণে, কামাল পরদেশী, চেঙাবেঙা। তিনি ১৯৮২ সালের ৭ মার্চ মারা যান।
বিমল ঘোষের পিতা হলেন বেঙ্গল কেমিক্যালের সঙ্গে যুক্ত জাতীয়তাবাদী কেমিস্ট অনাদিপ্রসন্ন ঘোষ। তার মায়ের নাম ব্রজবালা দেবী। বিমল ঘোষ কলকাতার নারকেলডাঙা জর্জ হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে গভর্নমেন্ট আর্ট কলেজে (বর্তমানের গভর্নমেন্ট কলেজ অব আর্ট এন্ড ক্রাফ্ট) ভর্তি হন মুদ্রণ ও বিজ্ঞাপন বিষয়ক ক্ষেত্রে শিক্ষালাভের জন্য।
বিমল ঘোষ ছাত্রাবস্থাতেই লেখালেখি করতেন। তখনই ছোটদের বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা ছাপা হয়েছে। আর্ট কলেজে শিক্ষালাভের পর কর্মজীবন শুরু করেন 'অ্যাডভান্স' পত্রিকার বিজ্ঞাপন বিভাগে। পরে যোগ দেন আনন্দবাজার পত্রিকায়। তার উদ্যোগে ও ব্যবস্থাপনায় ১৯৪০ খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকার ছোটদের আসর 'আনন্দমেলা' প্রতিষ্ঠা হয় ও প্রসার ঘটে। ওই সময় তিনি 'মৌমাছি' ছদ্মনামে বিখ্যাত হয়ে ওঠেন।
এরপর তিনি বন্ধুদের সঙ্গে শলাপরামর্শ করেই 'আনন্দমেলা' মারফত জানালেন তার পরিকল্পনা অর্থাৎ 'মণিমেলা' নামের সংগঠন গড়ার। আনন্দমেলার মাধ্যমে শিশু ও কিশোরদের জন্য গড়ে ওঠা এই সংগঠন এক সময় বাংলা ও বাংলার বাইরে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। বহু স্থানে 'মণিমেলা'র শাখা গড়ে উঠেছিল।
ছোটদের জন্য বিমল ঘোষ অজস্র ছড়া, কবিতা, নাটক, গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। তার রচিত শিশু সাহিত্যের সংখ্যা এক-শো চল্লিশ। 'মায়াময়ূর' তার জনপ্রিয় নাটক।
এছাড়াও 'চেঙাবেঙা' বইটির জন্য তিনি রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন। ১৯৫৩ খ্রিস্টাব্দে বুখারেস্টে অনুষ্ঠিত বিশ্ব যুব উৎসবে তিনি ভারত সরকারের প্রতিনিধি হিসেবে যোগ দেন। বিমল ঘোষ আকাশবাণীর সঙ্গে দীর্ঘ দিন যুক্ত ছিলেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

