শীত জেঁকে বসেছে রাজধানীতে, থাকবে আরো দু’দিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার
ফাইল ছবি
নতুন বছরের শুরুর কয়েকদিন শীত কম থাকলেও আজ শীত জেঁকে বসেছে রাজধানীতে।বুধবার প্রকৃতিতে হিম হিম ঠাণ্ডা আর কুশায়ার দাপটের সঙ্গে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মো. শাহীনূর ইসলাম গণমাধ্যমে বলেন, উত্তরের বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি আরও দুদিন থাকতে পারে। তাপমাত্রা কিন্তু তেমন একটা কমেনি। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া বাতাস শীতের অনুভূতি বাড়িয়েছে। আজ ঢাকায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৮-১২ কিলোমিটার।
তিনি বলেন, দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকছে। আবার কুয়াশা কাটতে না কাটতে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে যাচ্ছে। যে কারণে সূর্যের তাপ কম সময় ধরে পাওয়া যাচ্ছে। কুয়াশা যদি দ্রুত কেটে যেত তাহলে সূর্যের তাপ বেশি সময় ধরে পাওয়া যেত। সেক্ষেত্রে শীত কম অনুভূত হতো।
ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়াও শীত বেশি অনুভূত হওয়ার কারণ উল্লেখ করে আবহাওয়াবিদ শাহীনূর ইসলাম বলেন, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দুই তিনদিন আগেও ছিল ২৫ ডিগ্রির ঘরে। আরো অন্তত দুই দিন আবহাওয়ায় এ অবস্থা বিরাজ করতে পারে এবং আগামী শুক্রবার (৬ জানুয়ারি) থেকে শীত কিছুটা কমে আসতে পারে।
মঙ্গলবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, এটি আরও কমতে পারি কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কমলেও তা একেবারে বেশি কমবে না।
এদিকে শীত জেকে বসেছে উত্তরের জেলাগুলোতে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু অবস্থা পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে। সারাদিন দেখা মিলছে না সূর্যের। বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। দিনের বেলায়ও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় জড়িয়ে ধরেছে হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়কে। চার দিন ধরে রাতে কুয়াশা ঝরে বৃষ্টির মতো। উত্তরের ঠাণ্ডা বাতাসে নাকাল জনজীবন। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। শীতে বেশি কাবু নিম্ন আয়ের মানুষ। জড়ো-সড়ো অবস্থা গবাদী পশুর।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








