ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২০:১১:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কয়েক সপ্তাহ হাড় কাঁপানো শীতের পর গত সপ্তাহ থেকে কমতে থাকে শৈত্যপ্রবাহ, বাড়তে থাকে তাপমাত্রা। এরই মধ্যে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে হঠাৎ করেই কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে।

শুক্রবার সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাত থেকেই কুয়াশার প্রবণতা বেড়েছে। সকালের দিকে তা আরও তীব্রতর হয়। তবে এ কুয়াশার সঙ্গে শীত ফিরে আসার সম্পর্ক তেমন নেই।

তিনি বলেন, এ সময় কুয়াশার প্রবণতা স্বাভাবিক। বায়ুপ্রবাহ কুয়াশার সঙ্গে বেশি সম্পর্কযুক্ত। গত কয়েকদিন ঢাকায় বায়ুপ্রবাহের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটারের ভেতরে। বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বনিম্ন এটি ৬ কিলোমিটারে নেমে আসে। বায়ুর বেগ কমে যাওয়ায় কুয়াশা দৃশ্যমান হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সেটি হয়তো কিছুটা কমেছে। তবে শীতের অনুভূতি কুয়াশার কারণে বেড়েছে তেমনটি ভাবার কোনো কারণ নেই।