শীতে কাঁপছে কুড়িগ্রাম, জনজীবন বিপর্যস্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। উত্তরের সীমান্তঘেঁষা জেলায় প্রচণ্ড ঠাণ্ডায় চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে দিনমজুর, খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা।
কুয়াশার চাদর ভেদ করে গত সাতদিন ধরে সূর্যের পর্যাপ্ত আলো না মেলায় কমছে না শীতের প্রকোপ। শীতের কারণে শিশু ও বড়দের বিভিন্ন শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালেও শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
ঘাস, ফুল, লতাপাতাগুলোতে সকালে শিশিরে ভেজা থাকছে। সকালে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। আর বিকেল থেকে জেঁকে বসেছে কনকনে শীত। ঘন কুয়াশা আর কনকনে শীতে মানুষের দুর্ভোগ বাড়ছে।
বন্যায় বসতবাড়ি হারা কয়েক হাজার মানুষ রয়েছেন নিদারুণ শীতকষ্টে। খোলা আকাশের নিচে অসহায় জীবনযাপন করছেন এসব মানুষজন। শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন জেলার সাড়ে চার শতাধিক চরাঞ্চলের মানুষ।
শীতে শ্রমজীবী মানুষের দুর্দশাও বেড়েছে। কনকনে ঠান্ডার কারণে ঘরের বাইরে বের হতে পারছেন না শিশু ও বয়স্ক মানুষ। সারদিন শীতের তিব্রতার কারণে হাট-বাজারে লোকের সমাগম অনেকটায় কম দেখা গেছে।
হতদরিদ্র-ছিন্নমূল মানুষের বেশিরভাগই শীতবস্ত্রের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে প্রতি বছর শীত নিবারণের চেষ্টা করেন। তবে এবার চরাঞ্চলে বন্যার কারণে আমনের চাষ কম হয়েছে। এতে খড়ের দাম আকাশচুম্বী হওয়ায় খড় সংকটে আগুনও জ্বালাতে পারছেন না তারা। অতিরিক্ত ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও রাস্তায় যানবাহন চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






