ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ০:০৯:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। বেড়েছে শীতের দাপট। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও তাতে নেই কোনো উত্তাপ। ফলে উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে গেছে কয়েকগুণ। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন।

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সামনের দিনগুলোতে আরও কমতে পারে।