শীতে কাঁপছে বাংলাদেশ, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি।
শীতে কাঁপছে সারা বাংলাদেশ। গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র শীত পড়ছে। এর সঙ্গে ঘন কুয়াশা শীতের তীব্রতা আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। এর ফলে মানুষের স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বৃহস্পতিবার যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানী ঢাকায় তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আরও ২-১ দিন সারা দেশে এমন তীব্র ঠান্ডা থাকবে। তারপর তাপমাত্রা একটু বাড়বে।
বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে অবস্থান করছে। উচ্চচাপ বলয় থাকায় উত্তর-পশ্চিম থেকে হিমেল বাতাস বাংলাদেশের দিকে প্রবাহিত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়। কয়েকদিন মধ্যরাত থেকে দীর্ঘ সময় ধরে কুয়াশা রয়েছে। দিনে সূর্যের আলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। গড় তাপমাত্রা কমে যাওয়ার কারণে ঠাণ্ডার তীব্রতা বেড়েছে। দিনের চেয়ে রাত বড় হওয়ায় রাতে অনেকক্ষণ ধরে ঠাণ্ডা পড়ে। ঘন কুয়াশা ও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকার কারণে শীতের অনুভূতিও তীব্রতা পাচ্ছে।
তিনি আরও বলেন, ‘রাতের তাপমাত্রা ৯-১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এর ফলে সারা মাসে ঠাণ্ডা থাকবে। কিন্তু শীতের তীব্রতা কমতে থাকবে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গায় আরও ২-৩ দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। মাঝারি থেকে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








