ঢাকা, মঙ্গলবার ০৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৫:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম? কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১

শীতে কাবু উত্তরের মানুষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সারা দেশে জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহের দাপটে কমা অব্যাহত আছে তাপমাত্রার পারদ। তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদের মানুষ।

সোমবার দিনাজপুরে তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া নীলফামারী জেলার সৈয়দপুরে ৬ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড় জেলার তেতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও রংপুরে ৭ সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ।

কনকনে শীত ও হিমেল বাতাসের তীব্রতায় মানুষ অসহায় হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বের হচ্ছে না কেউ। শীতের তীব্রতায় বাড়ছে মানুষের রোগ-বালাই। কনকনে বাতাসে চরম বিপাকে শিশু ও বৃদ্ধরা।

দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও অরবিন্দু শিশু হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে।

বিশেষ করে গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছে অসহায়-দরিদ্র ছিন্নমূল মানুষ। অনেকে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দিনের বেলায় রাস্তায় চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। বেড়েছে সড়ক দুর্ঘটনা।


-জেডসি