শীতে খান মশলা পানীয়, দূরে রাখুন জ্বর, হাঁচি, কাশি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার
শীতে খান মশলা পানীয়, দূরে রাখুন জ্বর, হাঁচি, কাশি
শীতকালে নিয়মিত খান মশলা দিয়ে তৈরি নানা রকম পানীয়, ওষুধ ছাড়াই দূরে রাখুন জ্বর, হাঁচি, কাশি। বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়া! গোদের উপর বিষফোঁড়ার মতো সঙ্গি হাঁচি, কাশি, সঙ্গে মাথা যন্ত্রণা, চোখ-নাক দিয়ে পানি পড়া...! আসলে, আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরের খাপ খাওয়াতে বেশ কিছুটা সময় লাগে। ফল? একটুতেই ঠান্ডা লাগা!
তারপর? ডাক্তারের দ্বারস্থ হয়ে গাদা গাদা অ্যান্টিবায়োটিক খাওয়া! মাথায় রাখবেন, অ্যান্টিবায়োটিক বা কাফ-সিরাপের সাইড-এফেক্টও কিন্তু মারাত্মক! কাজেই প্রথম থেকেই সতর্ক হন! গোটা শীতকাল নিয়মিত কয়েকটা ঘরোয়া টোটকা খান, সর্দি কাশি ধারে কাছে ঘেঁষবে না!
আদা, লেবু ও মধু: আদায় থাকে জিঞ্জারল, জিঞ্জারন-এর মতো অ্যান্টিইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট-এর মতো উপাদান যা ঠান্ডা লাগার হাত থেকে বাঁচায়। এক কাপ পানিতে আদা কুচি ফেলে ফুটিয়ে, লেবুর রস ও মধু মিশিয়ে রোজ সকালে খালিপেটে খেয়ে নিন। লেবু ও মধু দুই-ই প্রাকৃতিক অ্যান্টিঅক্সিড্যান্ট, কাজেই শরীরে জমে থাকা টক্সিনও দূর করে।
দারচিনি-জল: দারচিনি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। গরম পানিতে কয়েক টুকরো দারচিনি ফেলে, ফুটিয়ে নিয়মিত খান। বুকে কফ জমবে না! পাশাপাশি সাইনাস ও মাইগ্রেনের সমস্যাও দূর হবে!
গোলমরিচ চা: গোলমরিচে রয়েছে পিপারিন-এর মতো কেমিক্যাল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোজ সকালে খালি পেটে এক কাপ চায়ে ৩-৪টা গোলমরিচগুঁড়ো মিশিয়ে খান! হাঁচি, কাশি, বুকে কফ জমা, নাক বন্ধর মতো সমস্যা নিমেষে পালাবে!
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








