শীতে বরগুনার রাখাইন পল্লীতে ব্যস্ত নারী তাঁতিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৮ এএম, ৯ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
খটখট শব্দে চলছে তাঁত, ঘুরছে চড়কা। বাড়ছে শীত। আর তাই বাড়ছে ব্যস্ততা। বরগুনার রাখাইন নারীরা শীতের সাথে পাল্লা দিয়ে বুনে চলেছেন নানা রকম কাপড়।
বরগুনা সদর ও তালতলী উপজেলায় রাখাইন পল্লীগুলোতে প্রতি মৌসুমের মতো এ বছরও শীত বাড়ার সাথে সাথে নারী তাঁতিদের ব্যস্ততা বাড়তে শুরু করেছে। তালতলীর রাখাইনদের হস্তচালিত তাঁতের কাপড়ের কদর রয়েছে দেশব্যাপী।
বছরের অধিকাংশ সময় অলসভাবে কাটালেও নানা উৎসব ও শীত মৌসুম ঘিরে রাখাইন পাড়ায় নারীদের কাপড় বুননের ব্যস্ততা বেড়ে যায়। তাঁতীদের বিভিন্ন ধরনের কাপড় বুননের খটখট শব্দে মুখরিত হয়ে উঠেছে রাখাইন পাড়াগুলো। মূলত বার্মা থেকে আমদানীকৃত সুতা দিয়ে শীতের চাদর, শার্ট পিস, ব্যাগ, শাড়ী, লুঙ্গী ও গামছা বুনে তাঁতীরা তাদের হস্তচালিত তাঁত বস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এ সময় পাড়ায় পাড়ায় তাঁতীদের কোলাহল আর কর্মব্যস্ততার পাশাপাশি বেড়ে যায় আনন্দও।
রাখাইন তাঁতীদের উৎপাদিত বস্ত্রের কদর দক্ষিণাঞ্চলসহ দেশের সর্বত্র। বিভিন্ন রংয়ের সুতা দিয়ে তৈরী লতা, পাতা, ফুল ও বিভিন্ন কারু কাজে তৈরী এ তাঁতবস্ত্র ক্রেতাদের কাছে বেশ কদর রয়েছে। সারা বছর এ সব বস্ত্রের পুরো চাহিদা না থাকলেও পূজা, ঈদ ও শীত মৌসুমে ব্যাপক চাহিদা দেখা যায়। আর এর চাহিদার কথা মাথায় রেখেই তাঁতীরা কাপড় বুননে ব্যস্ত হয়ে উঠেন।
রাখাইন কমিউনিটি নেতা আগাঠাঁকুর পাড়ার উসিট মং জানান, বরগুনা সদরসহ তালতলীর বড়বগী ইউনিয়নের তালতলী পাড়া, ছাতন পাড়া, মনুখে পাড়া, আগাঠাঁকুর পাড়া, নিশানবাড়ীয়া ইউনিয়নের সওদাগর পাড়া, তালুকদার পাড়া ও সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া, নামিষে পাড়া, লাউ পাড়া ও অংকুজান পাড়ার রাখাইন পল্লীতে ১২ থেকে ১৪টি করে হস্তচালিত তাঁত যন্ত্র রয়েছে। কোন কোন পাড়ায় একই পরিবারে ২ থেকে ৩টি তাঁত যন্ত্রও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


