শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম তেমন কমেনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১২ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
নেত্রকোনায় পাইকারি বাজারে বেড়েছে শীতকালীন সব ধরনের সবজির সরবরাহ। সে তুলনায় দাম কমেনি খুচরা বাজারে। জেলার বাইরে থেকে আসা সবজির দাম বাড়তি বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে দ্রুতই সবজির দাম আরও কমবে বলে জানান সংশ্লিষ্টরা।
নেত্রকোনার সবচেয়ে বড় বাজার মেছুয়া ঘুরে দেখা গেছে, বেগুন গত সপ্তাহের চেয়ে প্রতি কেজি ১০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ধনেপাতাও একশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দাম কমেছে পেঁপে, লাল শাক, মুলা শাক, চিচিংগা ও মিষ্টি কুমড়ার। শিমের দামও কিছুটা বাড়তি।
মেছুয়া বাজারে পাইকারি দরে শিম ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, পাকা টমেটো ১১০ টাকা, চিচিংগা ২৫ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ১৮ থেকে ২০ টাকা, লাল শাক ১৬ থেকে ১৮ টাকা, মুলা শাক ১০-১২ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, বাঁধাকপি ৪০-৪৫ টাকা, ফুল কপি ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, করলা ৪০ টাকা এবং আলু ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা জামাল উদ্দিন জানান, তিনি হোস্টেলের খাবারের জন্য বেগুন কিনতে এসেছেন। আজকে মেছুয়া বাজারে বেগুন কেজিতে ৩৫ থেকে ৩৭ টাকা দাম চাচ্ছে। গত সপ্তাহে তিনি ১৭ টাকা কেজি দরে কিনেছিলেন এ বেগুন।
পাইকারি বাজারের বড় পাইকার আব্দুস সালাম জানান, এখানে অবরোধের তেমন প্রভাব পড়েনি। তবে যেদিন সবজি কম আসে, সেদিন কিছুটা দাম বাড়তি থাকে। খুব শিগগিরই দাম আরও কমবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








