ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৭:২২:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

শুক্র-শনি নিয়ে ঈদুল আজহার ছুটি ৫ দিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৬ জুলাই ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার তিনদিনের ছুটির শেষ দিন আগামী ২২ জুলাই বৃহস্পতিবার। এরপরের দুইদিন শুক্র ও শনিবার হওয়ায় টানা ছুটি মিলবে পাঁচদিন।

মন্ত্রিসভার অনুমোদিত ২০২১ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এবার ২১ জুলাই ঈদুল আজহা হিসেব করে ২০, ২১ ও ২২ জুলাই ঈদুল আজহার ছুটি। ২২ জুলাই বৃহস্পতিবার। ২৩ ও ২৪ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ঈদ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে তাই মোট ছুটি ৫ দিন।

এদিকে, দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। চলমান সর্বাত্মক বিধিনিষেধ (লকডাউন) বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে কী হবে? আবারও কি বাড়ানো হবে লকডাউন? এবারও কি কাটাতে হবে ঘরবন্দি ঈদ?

এদিকে, দেশে করোনার ছোবলে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণের হার যেভাবে বাড়ছে, এবার ঈদুল আজহার সময় সর্বাত্মক বিধিনিষেধ থাকছে কি না- তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

চলতি ১৪৪২ হিজরি সন অনুযায়ী, যদি চলতি জিলকদ মাস ২৯ দিনে সম্পন্ন হয় তাহলে এবারের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২১ জুলাই। আর ৩০ দিনে সম্পন্ন হলে ঈদ একদিন পিছিয়ে হবে ২২ জুলাই।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ১১ জুলাই (২৯ জিলকদ) সন্ধ্যায় পবিত্র হজের মাস জিলহজ গণনা শুরু ও পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসবে। এদিন যদি বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় তবে ১২ জুলাই পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ২১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

নিয়মানুযায়ী, ঈদের আগের দিন, ঈদের দিন ও পরের দিন সবমিলিয়ে মোট ৩ দিন ঈদের ছুটি থাকে। তবে সর্বশেষ পবিত্র ঈদুল ফিতরে সে নিয়ম অনুসরণ করা হয়নি। করোনা সংক্রমণের কারণে মানুষের ঈদযাত্রা ঠেকাতে ঈদের দিন থেকে ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়।

এবারের ঈদে কী সিদ্ধান্ত আসছে, তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়