ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২১:০২:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ৬ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের হায়দ্রাবাদে চলছিল ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং। সে ছবির শুটিংয়ে গুরুতর আহত হলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। দুর্ঘটনায় তার পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, বর্ষীয়ান এই অভিনেতার বুকের পাঁজরের কার্টিলেজ ভেঙেছে আঘাতে। বর্তমানে বিগ বি ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। এখন বিশ্রাম নিচ্ছেন অভিনেতা।

এবারই প্রথম নয়। এর আগে, আশির দশকে ‘কুলি’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন বিগ বি। আঘাতের পরিমাণ তখন এতটাই ভয়ানক ছিল যে, অনেকেরই ধারণা ছিল আর বুঝি ফেরত আসতে পারবেন না অভিনেতা। সেসময় তাকে ক্লিনিক্যালি মৃত হিসেবে ঘোষণাও প্রায় দিয়ে ফেলা হয়েছিল। যদিও পরবর্তীতে সুস্থ হয়ে ফিরে আসেন তিনি। এবার বয়স ৮০-তে আবারও আঘাত পেলেন নন্দিত এই অভিনেতা।

প্রসঙ্গত, নাগ অশ্বিন পরিচালিত ‘প্রজেক্ট কে’ ছবিতে অমিতাভ ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। সায়েন্স ফিকশন ধাঁচের এই ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বভারতীয় (প্যান ইন্ডিয়া) এই ছবির বাজেট প্রায় ৫০০ কোটি রুপি।