ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:৪৭:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

শুরু হলো বুয়েটের বাছাই পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা শুরু হয়েছে আজ।

বুধবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ বাছাই পরীক্ষা চলবে কয়েক ধাপে। আগামীকালও চলবে এ পরীক্ষা। 

আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১১টা পর্যন্ত। এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামীকালও একই সময়ে দুই ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পরীক্ষা হবে আগামী ৬ নভেম্বর।

বুয়েট কর্তৃপক্ষ বলছে, ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীদের মধ্যে প্রথম ২৪ হাজার জন প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।