ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১:১৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

শেখ রাসেল স্কুল ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ছোঁয়া

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

শেখ রাসেল স্কুল ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ছোঁয়া

শেখ রাসেল স্কুল ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ছোঁয়া

শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায়  বালিকা এককে ফাহমিদা ছোঁয়া চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বালক এককে রাজন মিয়া চ্যাম্পিয়ন হয়েছে।

আজ বৃহস্পতিবার পল্টনস্থ শহীদ তাজউদ্দীন আহম্মেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা এককের ফাইনালে মুন্সীগঞ্জ রাজদিয়া অভয় পাইলট স্কুলের ফাহমিদা ছোঁয়া ২১-৩, ২১-১৪ পয়েন্টে (২-০ সেটে) ফেনী সেন্ট্রাল হাইস্কুলের রোমানা আক্তার ঈশিতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা দ্বৈতে নেত্রকোনা জনতা উচ্চ বিদ্যালয়ের নাইমা ও ইতি জুটি ১৪-২১, ২২-২০, ২১-১৮ পয়েন্টে (২-১ সেটে) ফেনী সেন্ট্রাল হাইস্কুলের রোমানা ও শাহীনুরকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা জয় করে।

বালক এককের ফাইনালে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজন মিয়া ২১-১২, ২১-১৬ পয়েন্টে (২-০ সেটে) নারায়নগঞ্জ মাদরাসাতুল মিসবাহর তাহমিদ আদনানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক দ্বৈতে ফেনী সেন্ট্রাল হাইস্কুলের আরিয়ন ও আরমান জুটি ২১-১৫, ১৬-২১, ২১-১৯ পয়েন্টে (২-১ সেটে) মোংলা বি এন স্কুলের মঈন উদ্দিন ও রোহান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব মাহমুদ-উস-সামাদ চৌধুরি এমপি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা,টুর্নামেন্ট সচিব কে এম শহীদুল্লাহ, এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও সাবেক সচিব আব্দুল মালেক।

প্রতিযোগিতায় বালক ও বালিকা একক ও দ্বৈত এই চারটি ইভেন্টে দেশের বিভিন্ন জেলার ৬০ স্কুলের ২০০ জন খুদে শাটলার অংশগ্রহণ করে।