শেখ রাসেলের জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট সন্তান শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন আজ শুক্রবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন রাসেল।
জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগ আজ সকাল ৮টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল এক বিবৃতিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযোগ্যভাবে পালন করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানান।
‘হৃদয়মাঝে শেখ রাসেল’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
এ দিকে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে ‘হৃদয়মাঝে শেখ রাসেল’ নামের এই স্মারক গ্রন্থের মোড়ক খোলেন তিনি।
‘হৃদয়মাঝে শেখ রাসেল’ সচিত্র গ্রন্থটি প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী। ৯২ পৃষ্ঠার বইটিতে স্থান পেয়েছে শখানেক আলোকচিত্র, যার মধ্যে অনেকগুলোই দুর্লভ। বইটিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার পাশাপাশি কথাশিল্পী রশিদ হায়দারের একটি লেখা রয়েছে।
শিশু একাডেমিতে অনুষ্ঠান কাল
এ দিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আগামীকাল বাংলাদেশ শিশু একাডেমি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, বেঁচে থাকলে শেখ রাসেলের বয়স হতো ৫৫। প্রায়ই ভাবি, যারা এই হত্যাকা-টি ঘটিয়েছে তারা তো শেখ রাসেলকে মুক্তি দিলেও পারত। কিন্তু তাকে খুন করতে পাষ-দের হাত কাঁপেনি।
তিনি জানান, শেখ রাসেলের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা। বিশেষ করে বাচ্চাদের ছবি আঁকার আয়োজন করেছি, সবাই শেখ রাসেলের ছবি আঁকবে। আঁকা শেষে ক্ষুদে আঁকিয়েদের পুরস্কার দেওয়া হবে। এরপর শেখ রাসেলকে যেখানে সমাহিত করা হয়েছে, বনানী কবরস্থান, সেখানে একাডেমির বাসে শিশুরা যাবে এবং ফুল দেবে।
লাকী ইনাম বলেন, গত নয় তারিখে প্রধানমন্ত্রী শিশু একাডেমিতে এসেছিলেন। উদ্বোধন করেছেন শেখ রাসেল গ্যালারি। বাবার কোলে, মায়ের কোলে কিংবা বাবার হাত ধরে কোথাও যাওয়া, শেখ রাসেলের এমন নানাবিধ ছবি প্রদর্শিত হচ্ছে ওখানে।
শিশু একাডেমি থেকে একটা বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছি আমরা। শেখ রাসেলের ওপর একটা প্রামাণ্যচিত্র বানানো হবে। ছবি তো অনেক আছে কিন্তু একটা ডকুমেন্টারি বানিয়ে সেটা শিশুদের দেখানো হবে।
আমি মনে করি, শিশু রাসেলকে বারবার স্মরণ করা উচিত, যেন এর মধ্য দিয়ে আমরা একটা আলোকিত সমাজ গড়তে পারি, যে সমাজে শিশুরা ফুলের মতো ফুটবে, তাদের গায়ে কেউ একটা আঁচড়ও দেবে না।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











