শেখ হাসিনাই প্রথম মায়েদের স্বীকৃতি দিয়েছেন: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ পিএম, ১ জানুয়ারি ২০২৩ রবিবার
ফাইল ছবি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মায়েদের স্বীকৃতি প্রথম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই দিয়েছেন। সন্তান মায়ের পরিচয়েই বড় হতে পারে। বিধবা ভাতা ও বয়স্ক মহিলা ভাতার ব্যবস্থা শেখ হাসিনাই করেছেন।
তিনি বলেন, ‘মায়েদের যে অবদান তা স্বীকৃতি দিতে হবে। মায়েরা অবহেলিত হলে সমাজ ও রাষ্ট্র অবহেলিত হয়। জন্মের পর থেকেই নারীরা সব কিছু সহ্য করে থাকেন।’
আজ রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সদস্যদের গর্ভধারিণী মা’কে সম্মাননা প্রদানের লক্ষ্যে আইইবি’র উদ্যোগে ‘দি ইঞ্জিনিয়ার্স-রত্নগর্ভা মা’ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে একথা বলেন।
আইইবি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর বক্তব্য রাখেন।
আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী নূরুল হুদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন (শীবলু)।
অনুষ্ঠানে প্রকৌশলী আবদুস সবুর বলেন, মায়ের তুলনা শুধু মা। মায়েদের অর্জন অতুলনীয়। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি সব মায়েদের জন্য অনুকরণীয়। তিনি এমন একজন সফল মা, যিনি দেশ পরিচালনার পাশাপাশি পরিবারের সন্তানদের সময় দেন।
তিনি বলেন, আমাদের দেশে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী ও স্পিকার মা। যারা নিজ নিজ কর্মে, পরিবারে সফল ও সমৃদ্ধ। মায়েদের যত্ন নিলে জাতি ও দেশ এগিয়ে যায়, উন্নয়ন স্থায়ী হয়।
আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইইবির ভাইস প্রেসিডেন্ট নুরুজ্জামান, খন্দকার মঞ্জুর মোর্শেদ, মনজুরুল হক মঞ্জু, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম হাজারী, প্রতীক কুমার ঘোষ, রনক আহসান, আইইবির নারী কমিটির আহবায়ক ওয়াহিদা হুদা এবং সদস্য সচিব মাকসুদা আহমেদ চাঁদনি।
অনুষ্ঠানে ৮০ জন রত্নগর্ভা মাকে সংবর্ধনা দেয়া হয়। এই মায়েদের সন্তানেরা দেশের প্রকৌশল সেবার উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখছেন।
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল




