শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর শুভেচ্ছা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীকে ফোন করে তিনি শুভেচ্ছা জানান।
ফোনে সোনিয়া গান্ধী, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর সফলতা কামনা করি।
এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং ঝু গণভবনে গিয়ে শেখ হাসিনাকে তাদের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ক্রিস্টালের তৈরি একটি নৌকাও উপহার দেন।
এ ছাড়া ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও এবং প্রধানমন্ত্রী লোটে শেরিংও শেখ হসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ আজ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সৌদি বাদশাহ রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। সৌদি বাদশাহ্ বার্তায় প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের জনগনের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
আওয়ামী লীগের ব্যাপক বিজয় অর্জনে শেখ হাসিনাকে একই দিন আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কাতারের আমীর শেখ তামীম বিন হামাদ আল থানি।
গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয় পায়। বিরোধী জোট ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন।
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











