শেখ হাসিনার অনুরোধে যাত্রা বিলম্বিত করলেন মমতা
আপডেট: ১২:০৪ পিএম, ৭ জুন ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দেশে ফেরার যাত্রা কয়েক ঘণ্টা বিলম্বিত করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণের জন্য মমতাকে অনুরোধ করেন শেখ হাসিনা।
হাসিনা-মোদির সংবাদ সম্মেলন চলাকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বাসসকে বলেন, ‘শনিবার উভয় দেশের মধ্যে নতুন বাস সার্ভিস উদ্বোধন করার পরই বিকেলে তার (মমতা) দেশে ফিরে যাওয়ার কথা ছিল। তবে আমাদের প্রধানমন্ত্রীর অনুরোধে কয়েক ঘণ্টা তিনি যাত্রা বিলম্ব করতে রাজি হন।’
তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেয়ার জন্য শেখ হাসিনা তাকে অনুরোধ করেন এবং তিনি ‘ইতিবাচক’ সাড়া দেন।
ইতোপূর্বে ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরকালে তিস্তা নদীর চুক্তি স্বাক্ষরের শেষ সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ চুক্তিতে রাজি হননি।
তবে ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব ড. জয় শঙ্কর আজ ব্রিফিংয়ে বলেন, মমতার উপস্থিতিতে উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে তিস্তা চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণের পর রাত ৯টার কিছুক্ষণ পর মমতা দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
এ বছরের ফেব্রুয়ারি মাসে তার ঢাকা সফরের সময় মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উভয় দেশের স্বার্থ সংরক্ষণ করে তিস্তা নদীর পানি বণ্টন সমস্যার সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছিলেন।
মোদি আসার একদিন আগে গতকাল তিনি ঢাকা পৌঁছেন।
ভারত তাদের আভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করতে না পারায় প্রধানমন্ত্রীর চলতি সফরে তিস্তা চুক্তি হবে না বলে মোদির সফরের আগেই নিশ্চিত করেছিল নয়াদিল্লী।
০৭.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











