শেখ হাসিনার জন্য ৫০ পদের লাঞ্চ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিকে সামনে রেখে ৫০ পদের রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। খেলা চলাকালীন ঘণ্টাখানেক সময় মাঠে উপস্থিত থাকবেন শেখ হাসিনা। উপমহাদেশের প্রথম গোলাপি বলের ঐতিহাসিক এই ম্যাচটিকে ঘিরে আয়োজনের কোনো কমতি রাখেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিংহাসনে সদ্য আরোহী সৌরভ গাঙ্গুলি।
মধ্যাহ্নভোজের এই রাজকীয় আপ্যায়নে গঙ্গার ইলিশ, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি-মাছের এই পদগুলো ছাড়াও দুই বাংলার সবরকম জনপ্রিয় পদই থাকছে। আরও থাকছে শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনাসহ অন্তত ৫০ এর বেশি পদ।
এ ছাড়া ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলো তো থাকছেই। যেসব অতিথির মাছ পছন্দ নয়, তাদের জন্য থাকবে মুরগি ও খাসির নানা পদ। সিএবি এই মধ্যাহ্নভোজের দায়িত্ব দেয় সঙ্গে হয়েছে শহরের এক পাঁচ তারকা হোটেলকে।
একে তো ক্রিকেট বোর্ডের সভাপতি তার ওপর আবার ঘরের মাটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। তাই মধ্যাহ্নভোজের চূড়ান্ত মেন্যু ঠিক করেছেন সৌরভ গাঙ্গুলি নিজেই।
আজ শুক্রবার দুপুর ১টা ২৬ মিনিটে যৌথভাবে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক ইডেন টেস্টের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ











